নানিয়ারচরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেলেন ১১৯ রোগী

রাঙামাটি প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটির নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল)।

সোমবার (২৩ নভেম্বর) নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

সেনা জোন সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর থেকে নানিয়ারচর এলাকায় বিশেষ অপারেশন চলাকালে দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতা নজরে আসে। এ পরিস্থিতিতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির নির্দেশনায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মেডিক্যাল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে নানিয়ারচর, ইসলামপুর, খামারপাড়া, নোয়াদম, সাপমারা ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেনাবাহিনীর এ উদ্যোগের লক্ষ্য ছিল দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং তাঁদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা।

নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান ক্যাম্পে ৩৪ জন পুরুষ, ৭৪ জন নারী ও ১১ জন শিশুসহ মোট ১১৯ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থান

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!