কর্ণফুলী ড্রেজিং প্রকল্পের ব্যয় ৭১ কোটি থেকে বেড়ে ৩২১ কোটি, অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম:

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরে ৭১ কোটি টাকা থেকে বেড়ে ৩২১ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবে প্রকল্পের ব্যয় বৃদ্ধির পাশাপাশি ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা, নদী দখল এবং নদীতীরবর্তী শিল্পকারখানার জেটি নির্মাণ নিয়ে পরিবেশগত ঝুঁকির অভিযোগ তুলেছে বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলন।

সংগঠনটির দাবি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষার সুপারিশ উপেক্ষা করে ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চিহ্নিত ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানিয়েছে তারা।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাটের ছাত্রী ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৩ সালে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। ২০১৮ সালে সংশোধিত হিসাবে তা বেড়ে দাঁড়ায় ১৮৩ কোটি ৬১ লাখ টাকা। পরবর্তী সময়ে ২০২০ সালে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৩২১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে প্রকল্পের ব্যয় প্রাথমিক বরাদ্দের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেড়েছে। তবে ব্যয় বৃদ্ধির পরও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে বলে দাবি সংগঠনটির।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বুয়েটের ২০১৬ সালের সমীক্ষায় ড্রেজিংয়ের বর্জ্য সংরক্ষণের জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা অনুসরণ না করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে নদীর নাব্যতা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

এ ছাড়া মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইটার জেটিতে সিমেন্ট কারখানার ক্লিংকার ও স্টিল কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির মতে, এসব পণ্য খালাস ও পরিবহনের কারণে পরিবেশদূষণের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি ভারী ট্রাক ও লরির অতিরিক্ত চলাচলে নগরীর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

সংবাদ সম্মেলনে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ বন্ধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্ব

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!