বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগরে রাতভর ভূমিকম্প ৫ মিনিটে দুইবার কেঁপে ওঠে সিলেট

দক্ষিণ এশিয়া ও আশপাশের অঞ্চলে বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগরজুড়ে পরপর কয়েক দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। শুধু সিলেটেই ৫ মিনিটের ব্যবধানে দুইবার কম্পন অনুভূত হয়েছে।

সিলেটে দুই দফা ভূমিকম্প

রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়।
এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, এবং গভীরতা ২০ কিলোমিটার

মাত্র ৫ মিনিট পর, রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবার কম্পন অনুভূত হয় সিলেটে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩, গভীরতা ৩০ কিলোমিটার

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, দুটি ভূমিকম্পই সীমান্তবর্তী অঞ্চলে উৎপন্ন হয়ে সিলেটে স্পষ্টভাবে অনুভূত হয়।

বঙ্গোপসাগরে ভূমিকম্প

রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
মাপা মাত্রা ছিল ৪.৩, গভীরতা ১৫ কিলোমিটার

মিয়ানমারে ভূমিকম্প

এদিকে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে

ভারতের মণিপুরেও কম্পন

রাত ৪টা ১১ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের উখরুলে আরও একটি ভূমিকম্প হয়।
মাত্রা ছিল ৩.৪

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!