ডবলমুরিংয়ে পুলিশের বিশেষ অভিযান, ১১ লাখ টাকার চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার ২৭

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১২৩ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ডবলমুরিং থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা চোলাই মদের আনুমানিক মূল্য প্রতি লিটার ১ হাজার টাকা হিসাবে ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। একই অভিযানে মাদক মামলায় তিনজন, পূর্বের মামলায় দুইজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন এবং মহানগর অধ্যাদেশ আইনে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সাল।

 

অভিযানে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

 

পুলিশের এ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!