আর্ন্তজাতিক ডেক্স:
চলতি বছরের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) মঙ্গলবার প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, ২০১৬ সালে এ ধরনের মৃত্যুর হিসাব প্রকাশ শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ।
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের অভিজ্ঞতার পর প্রকাশিত প্রতিবেদনে ইউকেএইচএসএ জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্ম ছিল ব্যতিক্রমী। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে বার্ষিক তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব প্রকাশ শুরু হওয়ার পর এবারই সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।