জাবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।