চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর করমর্দনের দৃশ্য।

মতপার্থক্য থাকলেও চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশটির সঙ্গে গঠনমূলক আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে চায় অস্ট্রেলিয়া। দুই দেশের সম্পর্কের বিরোধপূর্ণ বিষয়গুলোও কূটনৈতিকভাবে সামাল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলবানিজ বলেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া ও চীন।

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশ চীনে যায়। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশের গন্তব্যও চীন। ফলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে চীনের বাজারের গুরুত্ব অনেক বেশি।

তবে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার অন্যতম বড় নিরাপত্তা উদ্বেগ। এ কারণে আলবানিজ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করছে। পাশাপাশি জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে দেশটি।

সাংবাদিকদের আলবানিজ বলেন, চীনের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। দুই দেশের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেগুলো যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়। চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।

এদিকে বার্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আলবানিজের। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন তারা। এতে রিও টিন্টো ও বিএইচপির মতো বড় খনি কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিশ্বের অন্যতম বৃহৎ আকরিক লোহা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ প্রকাশ করে জানায়, আকরিক লোহার বাণিজ্য নিয়ন্ত্রণে চীনের পদক্ষেপ তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল আক

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!