নেপালে সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার, দুর্নীতি ও অর্থপাচার তদন্ত জোরদার

আর্ন্তজাতিক ডেক্স


দক্ষিণ এশিয়ার দেশ নেপাল-এ দুর্নীতি ও অর্থপাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খড়কা-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাকে আটক করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। এই গ্রেপ্তার নতুন সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতিবিরোধী অভিযানের সর্বশেষ পদক্ষেপ। এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কেও আটক করা হয়।

প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নেওয়ার দুই দিনের মাথায় এই ঘটনাগুলো সামনে আসে। ২০২৫ সালের দুর্নীতিবিরোধী গণআন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে তার দল বড় জয় পায়।

বার্তাসংস্থা Agence France-Presse (এএফপি) জানায়, শনিবার ভোরে অভিযানে ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার অভিযোগ রয়েছে, যেখানে অন্তত ৭৬ জন নিহত হয়।

এদিকে, সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খড়কার বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের অস্থিরতার সময় তার বাসা থেকে উদ্ধার হওয়া বিপুল অর্থের সূত্র ধরেই এই গ্রেপ্তার।

সেই সময় বিক্ষোভকারীরা তার বাসায় আগুন ধরিয়ে দেয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে পাওয়া টাকা আকাশে ছুড়ে দেওয়া হচ্ছে।

একটি তদন্ত কমিশনের সুপারিশের পর ওলি ও লেখাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, তারা নিরাপত্তা বাহিনীর গুলি চালানো ঠেকাতে ব্যর্থ হন, যা হতাহতের অন্যতম কারণ।

গত বছরের সেপ্টেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে আন্দোলনের সূচনা হলেও, এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও জনঅসন্তোষ কাজ করেছে। দ্রুতই তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে।

বর্তমানে রাজধানী কাঠমান্ডু-তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। আদালতে শুনানির সময় ওলির সমর্থকদের ঠেকাতে পুলিশ সড়ক অবরোধ করে।

তবে এখনো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি এবং তারা অভিযোগ অস্বীকার করেছেন। ওলির দল এই গ্রেপ্তারকে ‘প্রতিশোধমূলক’ বললেও সরকার বলছে, এটি ন্যায়বিচারের অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, “এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা।”

এদিকে, দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International-এর সূচকে নেপালের অবস্থান ছিল ১৮০ দেশের মধ্যে ১০৭তম। World Bank-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মাথাপিছু জিডিপি ছিল ১,৪৪৭ ডলার এবং শ্রমশক্তির বড় অংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!