ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আনিছ মাল, স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরুজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমদ বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রাসেল, বিএনপি নেতা সমর পাঠানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!