ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ পৌর শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ জানান, দেশে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদ এবং পীরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পীরগঞ্জে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।