চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে আজ নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার, ভিন্ন ভিন্ন কোম্পানির নামে বিস্কুট বাজারজাত করা এবং মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রির জন্য সংরক্ষণসহ নানা অনিয়ম চলছে।

এ কারণে নগরীর পাথরঘাটার ইকবাল রোডের ন্যাশনাল ফুডস প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওমর আলী মার্কেটের বায়েজিদ বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা এবং অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বর্ধিত করার অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!