মো: আব্দুল মোতালেব :
১৪/১/২০২৬ রোজ বুধবার বিকাল ৪ঃ০০ টায় গুলশান কার্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা প্রবীণ রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম খান,
১২দলীয় জোট শরিক ন্যাশনাল লেবার পার্ট চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, বিএলডিপির চেয়ারম্যান এম এ বাশার, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, জমিয়তে উলামা ইসলাম মহাসচিব মাওলানা মহিউদ্দিন আকর, ইসলামিক ঐক্য জোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস।
বৈঠকের শুরুতে জোট নেতৃবৃন্দ মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করে বিএনপির প্রধান তারেক রহমানকে সান্তনা দেন।
বৈঠকে জোট শরিক দলের প্রধানদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিচক্ষণার সাথে ধৈর্য সহকারে সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রয়োগের জন্য জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিক এবং রাজনৈতিক দল ও সকল ধর্মের মানুষের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, ঐক্য শান্তি প্রগতির লক্ষ্যে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজ আমাদের এক হয়ে নতুন দেশ গঠনে অগ্রণী পালন করতে হবে।