টেকনাফের হ্নীলায় শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের চিঠি বিতরণ

 

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত চিঠি বিতরণ করা হয়েছে।

উখিয়া-টেকনাফ আসনের ৫ম বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহ জাহান চৌধুরী শহীদ পরিবারের সদস্যদের হাতে এ চিঠি তুলে দেন। এসময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা ও সম্মান প্রদর্শন করেন। চিঠি গ্রহণ করেন শহীদ পরিবারের সদস্য আবুল আলম, শাহ আলমসহ আরও অনেকে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ পরিবারের ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাদের সম্মান ও পাশে থাকা দলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বিএনপি শহীদ পরিবারের কল্যাণে কাজ করে যাবে বলেও তারা আশ্বাস দেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শহীদ পরিবারের পাশে থাকার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!