চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’

স্টাফ রির্পোটার

সিলেটে দারুণ এক শুরুর পর এবার হ্যাক ফর হেলথ মুভমেন্ট যাচ্ছে দক্ষিণে। অপ্রস্তুত স্বাস্থ্যসেবা আর প্রযুক্তির অভাব প্রতিদিন আমাদের প্রিয়জনদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে – এই নির্মম বাস্তবতাকে বদলে দিতে চট্টগ্রামের তরুণ মেধাবীরা এবার এক হচ্ছে। ইনশাআল্লাহ, এই মে মাসের ২ তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত হতে যাচ্ছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ ২০২৬ – চট্টগ্রাম বিভাগ’। দেশের চিকিৎসা ব্যবস্থাকে রূপান্তর করার এক যুদ্ধক্ষেত্র।

মন্ত্রণালয়ের প্রতি যুগান্তকারী আহ্বান: ক্যারিয়ার ভাবনার আমূল পরিবর্তনের সময় এখনই

দেশের স্বাস্থ্যসেবার এই পুরনো ধারনা বদলে দিতে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি বিশেষ ও যুগান্তকারী সমন্বিত প্রচেষ্টার সময় এখনই। ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ মুভমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় এই দুই বৃহৎ শক্তিকে এক টেবিলে আনা, যাতে মেধাবী শিক্ষার্থীদের কেবল ‘ডাক্তার’ হওয়ার চিরাচরিত মনস্তাত্ত্বিক গণ্ডি থেকে বের করে আনা যায়।

বর্তমান বিশ্বে একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের পাশাপাশি বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার, ফিন্যান্স এক্সপার্ট এবং ডাটা অ্যানালিস্টের প্রয়োজনীয়তা আজ অনস্বীকার্য। এই হ্যাকাথন সেই ‘মাইন্ডসেট গ্যাপ’ পূরণ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যখাতে প্রযুক্তিনির্ভর ক্যারিয়ারের যে নতুন দিগন্ত উঁকি দিচ্ছে, সেখানে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের সক্রিয় অংশগ্রহণ এবং দূরদর্শী নেতৃত্ব এখন দেশ ও জাতির স্বার্থে অপরিহার্য।

 

১০টি ডিজিটাল মিশন: ভার্সিটির প্রথম বছর থেকেই প্রস্তুতির ডাক

ভবিষ্যতের এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ১০টি সুনির্দিষ্ট ‘মিশন’ নির্ধারণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভার্সিটির প্রথম বছর থেকেই নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে:

  1. নেক্সট-জেন টেলিহেলথ ও এআই: কোডিং ও ডাটা সায়েন্স ব্যবহার করে ঘরে বসে নির্ভুল রোগ নির্ণয়।
  2. হেলথকেয়ার ওএস ও ইনফ্রাস্ট্রাকচার: হাসপাতালের পুরো ব্যবস্থাকে একটি আধুনিক অপারেটিং সিস্টেমের আওতায় আনা।
  3. দ্য স্মার্ট আইসিইউ: সেন্সর ও রোবটিক্সের মাধ্যমে সংকটাপন্ন রোগীর নিবিড় পর্যবেক্ষণ।
  4. হেলথ ফিনটেক ও ওয়ালেট: মেডিকেল বিলিং ও কোড-ভিত্তিক পেমেন্ট সিস্টেমের আধুনিকায়ন।
  5. ফেমটেক ও নারী স্বাস্থ্য: প্রযুক্তির সহায়তায় নারীদের স্বাস্থ্যগত সমস্যার ডিজিটাল সমাধান।
  6. স্মার্ট ফার্মেসি ও ই-মেডস: ওষুধের সঠিক সরবরাহ ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থাপনা।
  7. মেন্টাল হেলথ ও ওয়েলনেস: প্রযুক্তির মাধ্যমে মানসিক স্বাস্থ্যের যত্ন ও কাউন্সেলিং।
  8. এজিং ও এল্ডার কেয়ার টেক: প্রবীণদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিশেষ টেক-সলিউশন।
  9. ফিটনেস ও ওষুধ হিসেবে খাবার: নিউট্রিশন ও টেকনোলজির সমন্বয়ে জীবনযাত্রার পরিবর্তন।
  10. মেডিক্যাল এডটেক ও টুলস: আধুনিক সিমুলেশন ও এআই ব্যবহার করে চিকিৎসা শিক্ষার উন্নয়ন।

সিলেটের বিপ্লব এখন চট্টগ্রামে

সিলেটে আয়োজিত প্রথম পর্বে তরুণরা এআই দিয়ে অটিজম শনাক্তকরণ এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) ব্যবহার করে মিডওয়াইফদের ট্রেনিং দেওয়ার মতো কার্যকরী প্রোটোটাইপ তৈরি করে বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। ডিজিএইচএস/এমআইএস-এর সিনিয়র কনসালট্যান্ট মুহাম্মদ আসিফ আতিক এই উদ্যোগকে “অসাধারণ সাফল্য” হিসেবে বর্ণনা করেছেন।

ডিএনএ হেলথ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এসএমও নাওয়েদ বলেন, “আমরা শুধু অ্যাপ বানাচ্ছি না; আমরা জাতীয় সম্পদ তৈরি করছি। এজন্য আমাদের একটি ন্যাশনাল ‘সেন্ট্রাল ডাটা রিপোজিটরি’ প্রয়োজন – যাতে চট্টগ্রামের এই উদ্ভাবনগুলো সারা দেশের মানুষের রোগ নির্ণয়ে আরও সাহায্য করতে পারে।”

সেরাদের যাত্রা ও প্রাতিষ্ঠানিক সমর্থন

চট্টগ্রামের স্থানীয় সমস্যা সমাধানে দলগুলো লড়াই করবে ‘প্রিলিমিনারি রাউন্ড’-এ। সেরা দলগুলো বিভাগীয় ফাইনাল পেরিয়ে ঢাকার ‘ন্যাশনাল গ্র্যান্ড ফিনালে’-তে লড়ার সুযোগ পাবে। এই আন্দোলনে শক্তিশালী প্রাতিষ্ঠানিক আস্থার প্রমাণ দিয়ে প্রাইম ব্যাংক চট্টগ্রাম পর্বে আবারও অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

প্রতিযোগিতার চেয়েও বড় কিছু: সাংস্কৃতিক জাগরণ

উদ্ভাবনের চাপের মাঝেও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে হ্যাকাথনের পাশাপাশি ডিএনএ ম্যারাথন, ওয়াকথথন, আর্ট প্রদর্শনী এবং ডাক্তারদের জন্য বিশেষ স্ট্যান্ডআপ কমেডি শো আয়োজনের চিন্তা করছে।

বাংলাদেশের স্বাস্থ্যসেবার নতুন এই ইতিহাস লেখার অংশ হতে আজই নিবন্ধন করুন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!