মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ডবলমুরিংয়ে অপরাধীদের ছাড় নয়: ওসি আরিফ ফয়সাল

মোহাম্মদ আসিফ , চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। ডবলমুরিং থানা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ওসি আরিফ ফয়সাল এসব কথা বলেন।

তিনি বলেন, ডবলমুরিং থানা এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারীর ঠাঁই হবে না। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ওসি আরিফ ফয়সাল আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তাদের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে পুলিশকে সহযোগিতার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পুলিশের এই কর্মকর্তা এর আগে ডবলমুরিং থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে অপরাধপ্রবণতা চিহ্নিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন ওসি আরিফ ফয়সাল।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!