৪র্থ ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে নির্বাচনী আমেজ। প্রাথীদের মাঝে চলছে প্রচার প্রচারণা। আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ায় ৬ ইউপি নিরবাচন অনুষ্ঠিত হবে।

সে ধারাবাহিকতায়, ৭নং পুটিবিলা প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর ৩নং ওয়ার্ডে, টিউবল মার্কা পদপ্রাথী, চার বারের সফল সাবেক মেম্বার মতিউর রহমান পথসভা আয়োজন করে। ইতিমধ্যে তিনি প্রচার-প্রচারণা বেশ জনসমর্থন সৃষ্টি হয়েছে। পথসভা রূপ নেয় জনসমুদ্রে।

মেম্বার পদপ্রার্থী মতিউর রহমান জানান, আমি পুটিবিলা ৩নং ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। অন্যায় দেখলে তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। এলাকায় যেকোন সমস্যা হলে ছুটে গিয়েছি। অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রচেষ্ঠা চালিয়েছি।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে পুটিবিলা ৩নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত ও ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করবো ইনশাল্লাহ। আগামী ২৬ ডিসেম্বর পদুয়ার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ টিউবল  মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত হওয়ার জন্য, পুটিবিলা ৩নং ওয়ার্ডবাসী সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সহযোগীতা কামনা করছি।

৭ নং ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর নির্বাচনী প্রচারণা

কদিন পরেই শুরু যুক্তরাষ্ট্রের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। ব্যস্ত সূচির এই সময় বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির চার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের একজন।

ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র সফরের আগে কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হওয়ায় এদিন মিয়ামিতে পৌঁছানো দলের সঙ্গে যেতে পারেননি ব্যারি ম্যাককার্থি ও জর্জ ডকরেল। তবে তারা সবশেষ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন এবং কোয়ারেন্টাইন থেকে আবার মূল দলের সাথে যুক্ত হবেন। আক্রান্ত বাকি দু’জন হ্যারি টেক্টর এবং ক্রেগ ইয়ং, সাথে সহকারী কোচ গ্যারি উইলসন।

উল্লেখ্য, আগামী ২২ থেকে ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই খেলবে আইরিশরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে আয়ারল্যান্ড।

এবার আইরিশ শিবিরে করোনার হানা

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!