করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৪ লাখ ৭৭ হাজার ২৫৩ জন। এর আগে গতকাল ৬ হাজার ৩১৬ জনের মৃত্যু এবং ২১ লাখ ৭ হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছিলেন।

আজ সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৯ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ২২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৮১ হাজার ৫৮৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৫৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৮২৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৭৭২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ৩৪৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ১৮৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ২৪৬ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১৮০ জন এবং মারা গেছেন ১৪৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ৪৩১ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ২৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ২৬৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৪৩ জন, পোল্যান্ডে ৬৩২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১০ জন, হাঙ্গেরিতে ৮২ জন, মেক্সিকোতে ১৩০ জন এবং ভিয়েতনামে ২৩০ জন মারা গেছেন।

বিশ্বে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে

সারাদেশে চলতি মাসে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শুধু তাই নয়, জানুয়ারি মাসে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে, এবার তার চেয়েও কমে যেতে পারে। গতকাল ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। জানা যায়, শীত পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস। একই এলাকায় বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। নিম্ন তাপমাত্রা আরও দুই-তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর (বিএমডি)। সংস্থাটি আরও জানায়, এ মুহূর্তে দেশের ৬টি জেলায় মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে-রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা। এসব জেলায় তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। সাধারণত এ অবস্থায় তাপমাত্রা থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর যদি ৮ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকে তাহলে তা মাঝারি এবং ৬ ডিগ্রির নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

চলতি মাসেই আসছে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!