হৃদরোগ এবং স্ট্রোক বিশ্বব্যাপী অকাল মৃত্যুর বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের শিরা-উপশিরাগুলোতে কোনো ব্লক হলে। বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে হার্ট অ্যাটাকের সমস্যা সম্প্রতি বেশ বেড়েছে। তাদের মতে ইদানীং হার্টের সমস্যা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অনেকেই কমবয়সী। তবে হার্ট অ্যাটার্কের আগে শরীর কিন্তু নিজে থেকেই জানান দেয়। কিন্তু অনেকেই সে সব লক্ষণ চেপে যান। তাই যে সব বিষয়ের উপর নজর রাখবেন: বুকে ব্যথা, পিঠে ব্যথা, চোয়ালে ব্যথা, ঘাড়ে ব্যথা ও বাঁ হাতে ব্যথা।

হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়

বলিউডের এই সময়ের তুমুল জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। সুপারহিট সিনেমা ‘কবির সিং’-এর ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ কিংবা সবচেয়ে দ্রুত ১ বিলিয়নের মাইলফলক ছোঁয়া হিন্দি গান ‘লুট গায়ে’ তারই কণ্ঠে পেয়েছে আকাশচুম্বী সাফল্য। এবার জুবিন গাইলেন বাংলাদেশের সিনেমায়। সেটাও আবার দেশের শীর্ষ নায়ক শাকিব খানের জন্য।

সিনেমার নাম ‘অন্তরাত্মা’। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটির শুটিং বেশ কিছু দিন আগেই সম্পন্ন হয়েছে।

এই সিনেমায় জুবিন গেয়েছেন টাইটেল গান। ‘অন্তরাত্মা’ শিরোনামের গানটি লিখেছেন দেশের প্রথম সারির গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত। গত অক্টোবরেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে।

জুবিনের শর্ত ছিল, গানের কথা ও মিউজিক পছন্দ হলে তবেই তিনি কাজটি করবেন। এরপর ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক তৈরি করেন, কথামালা সাজান রবিউল ইসলাম জীবন। শুনে জুবিনের পছন্দ হয়; তিনি ভয়েস দেন।

এক ভিডিও বার্তায় জুবিন বলেন, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”

এর আগেও অবশ্য শাকিব খানের সিনেমায় গান গেয়েছিলেন জুবিন নটিয়াল। সেটা ২০১৭ সালের ‘রংবাজ’ সিনেমায়। যেখানে জুটি বেঁধেছিলেন শাকিব ও বুবলী।

উল্লেখ্য, ‘অন্তরাত্মা’ সিনেমার কাহিনী লিখেছেন সোহানী হোসেন। এটি প্রযোজনাও করেছেন তিনি। এর আগে শাকিব অভিনীত ‘সত্তা’ সিনেমাটিও প্রযোজনা করেছিলেন সোহানী। নতুন এই সিনেমায় শাকিব-দর্শনা ছাড়া আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, মাসুম বাশার প্রমুখ।

বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ভারতে। সেটা সম্পন্ন হলে শিগগিরই মুক্তির ঘোষণা আসবে।

শাকিবের সিনেমায় গাইলেন বলিউডের জুবিন

বলিউডের তারকা সন্তানেরা বছর জুড়েই থাকেন আলোচনায়। সোশ‌্যাল মিডিয়ায় তারা দারুণ সরব। এই মাধ‌্যমে নিত‌্যদিনের কর্মকাণ্ড ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। অন‌্য তারকা সন্তানদের মতো শাহরুখকন‌্যা সুহানা খানও নিজের আপডেট শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তার অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়—বিরহে কাতর এই তারকা কন্যা!

বুধবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সুহানা খান। তাতে দেখা যায়, নির্মাণাধীন একটি বহুতল ভবনের সামনে দাঁড় করানো একটি ভ্যান। ক্যাপশনে কিছু লেখা না থাকলেও এই ভ্যানে লেখা—‘চিন্তা করো না, তুমি নিউ ইয়র্ক ছেড়ে গেলেও তুমি সবসময় একজন নিউ ইয়র্কারই থাকবে।’ সুহানার এই পোস্টের কমেন্ট বক্স লিমিটেড। কিন্তু বন্ধুরা ভরসা জুগিয়েছেন তাকে। তার এক বন্ধু লিখেছেন, ‘এরই মধ্যে নিউ ইর্য়ক তোকে মিস করছে।’

সুহানার পোস্ট করা ছবি ও তার বন্ধুদের মন্তব্য থেকে শাহরুখকন্যার বিরহের কারণ কিছুটা অনুমেয়। তবে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলিউড বাদশার কন্যার মন খারাপের কারণ ব্যাখ্যা করেছে। তাতে জানানো হয়েছে, শাহরুখ খান ও গৌরী খানের একমাত্র কন্যা সুহানা গত কয়েক বছর ধরেই মার্কিন মুলুকের বাসিন্দা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিসচ স্কুল অব আটর্স থেকে পড়াশোনা করছেন। সম্ভবত পড়াশোনা শেষ করে এবার দেশে ফেরার পালা। আর এজন্য বিরহে কাতর সুহানা!

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ বিষয়ে ভর্তি হন সুহানা খান।

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

তা ছাড়া কয়েক মাস ধরেই বলিউডে জোর গুঞ্জন, জোয়া আখতারের আসন্ন নেটফ্লিক্স প্রজেক্টের অংশ হবেন সুহানা। গত আট দশকেরও বেশি সময় ধরে রিভারডেল হাই স্কুলের আর্চি-ভেরোনিকা-বেটির ত্রিকোণ প্রেম এবং মজার কাণ্ডকারখানায় বুঁদ হয়ে রয়েছেন বিশ্বের কমিকসপ্রেমীরা। সেই কমিকস নির্ভর সিনেমায় ভেরোনিকার চরিত্রে অভিনয় করতে পারেন সুহানা।

কার বিরহে কাতর শাহরুখকন্যা!

শিক্ষার্থীদের দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান। সেতুমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন (সুবিধা) পাবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ কনসেশন প্রযোজ্য হবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শীঘ্রই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেবে বিআরটিসি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২১ এর প্রথম দিনে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার আকস্মিক রাজধানীর আজিমপুর ওয়েস্ট এন্ড হাই স্কুল এবং মতিঝিল টি এন্ড টি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মেনে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন। উপাচার্য নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ এর উপর গুরুত্ব আরোপ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, পিছিয়েপড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবির শিক্ষা সেবা পৌঁছে দিয়ে তাদেরকে শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে কর্মমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর বাউবির অঙ্গীকার। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন জানান, এবছরের এসএসসি পরীক্ষায় সারাদেশে ৮৩ হাজার ১৩৪ জন শিক্ষার্থী ৩০৩টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে।

বাউবি উপাচার্যের এসএসসি পরীক্ষা পরিদর্শন

দেশের কারখানায় তৈরি দুটি মডেলের মোবাইল ফোন নিয়ে এলো নকিয়া। নকিয়ার জি সিরিজের দুটি মডেল জি-১০ ও জি-২০ বাজারে এলো বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ বাংলাদেশ সম্মিলিতভাবে ভাইব্রেন্ট সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেড নামে নকিয়ার কারখানা স্থাপন করেছে। এইচএমডি গ্লোবাল’র জেনারেল ম্যানেজার রাভি কুনওয়ার বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন ও সেখানে সংযোজিত হ্যান্ডসেট’র উন্মোচন আমাদের যাত্রার একটি মাইলফলক।নকিয়া জি-১০ –এর দাম ১৩ হাজার ৪৯৯ এবং জি-২০-এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নকিয়ার কারখানা গড়ে তোলা হয়েছে। শুরুতে কারখানায় প্রতিদিন ৩০০ ফোন সংযোজন করা হচ্ছে। নিজস্ব পরীক্ষাগারসহ কারখানাটির প্রয়োজনীয় সব অবকাঠামোতে স্বয়ংসম্পূর্ন এবং কারখানাটিতে প্রায় ২০০ জন কর্মী রয়েছে।

দেশে তৈরি আকর্ষণীয় ২ মডেলের ফোন বাজারে আনলো নকিয়া

গত এক বছরে হোয়াটসঅ্যাপ নিয়ে নানা ধরনের বিতর্ক হয়েছে। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে তথ্যের গোপনীয়তা রক্ষা হচ্ছে না- এমন অভিযোগ উঠেছিল। তার পরেই এর জনপ্রিয়তা কমতে থাকে। যদিও সংস্থার পক্ষ থেকে বার বার বলা হয়, এই দাবি সত্যি নয়, তবুও তত দিনে প্রচুর গ্রাহক হোয়াটসঅ্যাপের পরিষেবা ছেড়ে দেন। এরপর থেকেই নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানা ভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনই একটি পদক্ষেপ হিসাবে নতুন কয়েকটি বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে এতে। এখন আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি কারা দেখবেন, তা ঠিক করতে পারেন আপনি নিজেই। ছবি পাঠানোর আগে টুকটাক সম্পাদনা করা যাবে হোয়াটসঅ্যাপে। এতোদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার বা থার্ড পার্টির তৈরি স্টিকার ব্যবহার করতে পারতেন। এবার থেকে তারা নিজেদের তৈরি করা স্টিকারও ব্যবহার করতে পারবেন এই মেসেজিং অ্যাপে।

ফের হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

সপ্তাহের ব‍্যবধানে বাজারে কমেছে সবজির দাম। তবে বেড়েছে আলুসহ বেশ কিছু পণ‍্যের দাম। শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা, ফুল কপি আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, মূলা বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, এছাড়াও শসা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে টমেটো, গাঁজর। এছাড়া কেজিতে ৫ টাকা কমেছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। তবে বর্তমানে সবজির দাম আরও একটু কম থাকতো, যদি ডিজেলের দাম না বাড়তো।

কমেছে সবজির দাম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানির প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আজ শুক্রবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি বিভিন্ন দেশে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি এর আগে এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী যথাসময়ে কার্গো কমপ্লেক্সের নির্মাণ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। এসময় ওসমানী বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেট থেকে সরাসরি পণ্য রপ্তানি নিশ্চিত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

সাভারের তেঁতুলঝোড়ায় ডিসলাইন মেরামতের উদ্দেশে বাসায় গিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে রাশেদুজ্জামান মুন্না (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ নভেম্বর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ভুক্তভোগী নারী নববিবাহিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি ভাড়াবাসায় স্বামীর সঙ্গে থাকেন তিনি। তার স্বামী একজন রেস্টুরেন্ট কর্মী। গত ১০ নভেম্বর ভিকটিমকে একা বাসায় রেখে তার স্বামী কাজের জন্য রেস্টুরেন্টে যান। এ সুযোগে ধর্ষণ করে মুন্না।

ডিসলাইন মেরামতের কথা বলে ধর্ষণ, যুবক গ্রেফতার

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!