সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রব্যমূল্য সহ জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে বেলকুচি উপজেলার তামাই এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী-এনায়েতপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেলকুচি উপজেলা শাখা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকেল সারে তিনটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়।

বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে ও সদস্য সচিব বনী আমিনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপি নেতা হাজী আকছেদ।

এছাড়াও উপজেলা বিএনপির সদস্য শাহেন হাফেজ, সেলিম রেজা লিটন, ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি পৌর বিএনপি নেতা মামুন হোসেন বরাদ, জাহিদুল হক মুক্তা, যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম, সোহেল আহমেদ, রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফিকুর রহমান, সদস্য সচিব রিজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি শেষে দেশের মানুষের কল্যান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Link: https://www.facebook.com/www.pib71.tv/videos/2004427103240962/

Youtube Link : https://youtu.be/wSNo2sqTfwQ

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের নিকট থেকে আলু ক্রয় করে সেই টাকা পরিশোধ না করে তালবাহনা করছেন কৃষকলীগের এক নেতার বিরুদ্ধে অভিযোগ। বাধ্য হয়ে ভুক্তভোগী কৃষকের পক্ষে নরেশ চন্দ্র নামের এক কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার পৌর সভাধীন রাধাবাড়ি এলাকার ১৮ জন কৃষক চলতি মৌসুমে তাদের উৎপাদিত আলু দলবদ্ধ ভাবে জনৈক জাহিদুল ইসলামের মাধ্যমে গত ১২ মার্চ উপজেলার গোড়না বাজারের মিম্মা ট্রেডাসের স্বত্তাধিকারী ইকবাল কবির মিল্টনের নিকট ৫৫০ বস্তা আলু বিক্রয় করেন।

সেদিন ব্যাংক বন্ধের অজুহাতে টাকা না দিয়ে পরের দিন ১৩মার্চ আরো আলু নিয়ে সম্পূণ টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। পরের ঐ কৃষকদের নিকট থেকে আরো ৫৫০ বস্তা আলু ক্রয় করে। মোট ১১শ বস্তা আলুর মধ্যে মাত্র ৫ লক্ষ ৮৩ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ৬ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ না করে তালবাহনা শুরু করেন এবং টাকা চাইতে গেলে বিভিন্ন অশ্লীন ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

কৃষক নরেশ চন্দ্র বর্মন সহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন,আমার জিম্মায় ১৮জন কৃষকের ১১শ বস্তা আলু মিল্টনের নিকট বিক্রয় করি। সেই আলুর অবশিষ্ট টাকা চাইতে গেলে তিনি আমাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও প্রাণ নাশের হুমকি দেন।

এবিষয়ে মিম্মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলু ব্যবসায়ী মিল্টনের নিকট জানতে চাইলে প্রথমে তিনি এবিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও পরে বলেন, যারা আমার কাছে টাকা পাবে তারা আসবে। থানা পুলিশ আমাকে কি করবে। এক সময় তিনি রেগে গিয়ে সাংবাদিকদের সামনে অশ্লীল ভাষায় কৃষকদের গালিগালাজ ও তাদের মেরে ফেলারও হুমকি দেন।

স্থানীয় কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু বলেন,আমার এলাকার কৃষকরা সরল বিশ্বাসে তার নিকট আলু বিক্রয় করে। অথচ তিনি তাদের টাকা না দিয়ে দিয়ে তালবাহনা করছেন। তিনি আরো বলেন, ১৮ জন কৃষক তাদের আলু বিক্রির টাকা দিয়ে ইরি- বোরো জমিতে সার কীটনাশক দেওয়ার কথা থাকলে সেটি আর দিতে পারছেনা। পাশাপাশি সামনে ঈদুল ফিতরের আনন্দও নিরানন্দ হয়ে গেছে। কৃষকদের টাকা উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।

Facebook Link: https://www.facebook.com/www.pib71.tv/videos/675536887673778/

Youtube Link : https://www.youtube.com/watch?v=TTQErKp0yGg

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের আলু নিয়ে টাকা পরিশোধ না করে তালবাহনা কৃষকলীগ নেতার

 

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যককে ১লাখ টাকা করে জরিমানা করেন।
বুধবার (৫ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ ছাব্বির আহম্মেদ, মোঃ রেজাউনুল রাব্বি, মোঃ নাজমুল হক, মোঃ রাজিবুল হাসান, মোঃ রিপন ও মোঃ শহিদুল।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মো আতাউল ইসলাম আতাউর এবং মোঃ রেজাউল করিম।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালে ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ভিকটিম জরুরি কাজে কলেজের জন্য বের হয়। এসময় পথে পরিচিত আসামি সাব্বির আহমেদের সঙ্গে ওই কলেজ ছাত্রীর দেখা হয়। পরে ভিকটিমকে ফুসলিয়ে বেড়ানোর কথা বলে নাটোরের সিংড়া উপজেলার প্রেট্রো বাংলা এলাকায় নিয়ে আসে। সেখানে আসামি নাজমুল হক, মোঃ রাজিবুল হাসান, মোঃ রিপন ও মোঃ শহিদুল ওই কলেজ ছাত্রীকে বেড়ানোর কথা বলে ভ্যান যোগে কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায়। পরে রাত হলে ওই ছাত্রী বাড়ি ফেরার কথা বললে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আসামিরা। পরে রাত সাড়ে ৯টার দিকে আসামি মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মো আতাউল ইসলাম এবং মোঃ রেজাউল করিমসহ আরও ২/৩ জন মিলে কলম মির্জাপুর এলাকার ঈদগাঁ মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজন বুঝতে পেরে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার এবং আসামিদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ২০ অক্টোবর সকালে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে
সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর সাক্ষ্য প্রমান শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুর রহিম ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং
একজনকে খালাস দেন।

নাটোরে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবতজ্জীবন কারাদন্ড

 

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে, বুধবার দুপুরে (৫ এপ্রিল) উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহ গণনার ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা পলাশ কুমার রায়। উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর  ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ট্যাব দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মেধাবী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাউখালীতে মাধ্যমিক স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

 

ট্রেন উঠলো পদ্মা সেতুতে। মঙ্গলবার (৪ এপ্রিল) পরীক্ষামূলকভাবে একটি বিশেষ ট্রেন পদ্মা সেতু অতিক্রম করেছে। বাংলাদেশ রেলওয়ের ৬৬২১ নম্বর ইঞ্জিন পরিচালিত ৫টি বগি বিশিষ্ট ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছে। ট্রেনটি ঠিক ২টা ৪৮ মিনিটে পদ্মা সেতুর রেল ট্র্যাকে প্রবেশ করে এবং ৩টা ৩ মিনিটে সেতু অতিক্রম করে। ট্রেনটি আবার ভাঙ্গা ফিরে যাওয়ার কথা রয়েছে।

এর আগে ভাঙ্গা থেকে সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত পরীক্ষামূলক গ্যাংকার ট্রেন চললেও মূল সেতুতে ট্রেন আজই প্রথম উঠলো। এর মাধ্যমে মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সিগঞ্জ জেলার ওপর দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেন চললো। ট্রেনের গতি ছিলে ঘণ্টায় ২৫ কিলোমিটার।

দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর নিচে রেল এবং উপরে গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। গত বছর ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক অংশের উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আব্দুস সোবহান গোলাপসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং গণমাধ্যমকর্মীরা প্রথম যাত্রী হিসেবে পরীক্ষামূলক ট্রেনে ভাঙ্গা থেকে মাওয়া আসেন।

 

এর আগে বেলা ১টার দিকে ভাঙ্গা স্টেশন থেকে রেলমন্ত্রী পরীক্ষামূলক ট্রেন যাত্রার উদ্বোধন করেন।

ট্রেন উঠলো পদ্মা সেতুতে

 

রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট

 

 

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

 

পিরোজপুর প্রতিনিধি:অন্ত ভক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনিমান করি, এই স্লোগান কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা সড়কে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।
পরে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, তথ্য সেবা সহকারি সাবিনা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন, মহিলা পরিষদের নেত্রী জাহানুর বেগম, সঙ্গীতা সমাদ্দার, কুমকুম ভট্টাচার্য, মাহফুজা খাতুন, ফরিদা ইয়াসমিন, ছায়া সমাদ্দার প্রমুখ।

কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডে মুক্তারকাঠী এলাকায় পিরোজপুর প্রেক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদারের অটোরিক্সার নির্মানাধীন গেরেজে হামলা ভাংচুর করে আগুন দিয়েছে দুবৃত্তরা। আজ সোমবার ভোর রাতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

 

স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে অটোরিক্সার নির্মানাধীন গেরেজটি ভোর রাতের দিকে ভাংচুর চালিয়ে প্রেট্রোল দিয়ে আগুন দেয়া হয়। তবে গেরেজটি কাঁচা কাঠ দিয়ে নির্মানাধীন হওয়ায় এর কিছু অংশ পুরে গেছে। তবে এটি পূবর্শ শত্রæতার জের ধরে হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

 

সাংবাদিক তামিম জানায়, অটোরিক্সার নির্মানাধিন গেরেটির কাজ চলমান ছিলো। রমজানের কারনে কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছিলো। এ সুযোগে সোমবার ভোর রাতে হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন দেয় দুবৃত্তরা। এতে নির্মানাধীন ঘরের সামনের অংশে ভাংচুর চালিয়ে আগুন দিলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তবে জমা জমি নিয়ে বিরোধের কারনে এ ঘটনা হতে পারে।

 

 

পিরোজপুর সদর থানার এস আই শাহেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেরেজের সামনের অংশে ভাংচুর চালানো হয়েছে এবং ভেতরের অংশে আগুন দেয়ার চেষ্টা চালানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থালে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা চলমান।

 

পিরোজপুরে সাংবাদিকের গেরেজে ভাংচুড় আগুন : থানায় অভিযোগ

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!