কুমিল্লার দেবিদ্বারে ভোটের আগের রাতেই মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল।

সোমবার সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে উক্ত ইউনিয়ের সকল পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

নূরুজ্জামান ভূঁইয়া মুকুল তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, উপজেলার ১২নং ভানী ইউনিয়নের সকল পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সূত্র: বাসস

কুমিল্লার দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার পাশাপাশি বিশিষ্টজন এবং পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আজ রবিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে।

এছাড়া বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে এ নিয়ে সার্চ কমিটি শনিবার তিনটি বৈঠক করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও অংশ নেন।

সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জন থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে সার্চ কমিটি

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!