কোভিড নিয়ে মিথ্যাচারের অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এক ‘চীনা নেটওয়ার্ক’ মুছে দিয়েছে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। বলা হচ্ছে, এক ভুয়া ‘সুইস জীববিজ্ঞানীর’ বরাত দিয়ে কোভিড মহামারী প্রসঙ্গে ভুল তথ্যের প্রচারণা চালানো হচ্ছিল সামাজিক মাধ্যমগুলোতে। ওই ভুয়া প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো মুছে দিয়েছে মেটা; আর মূল হোতা হিসেবে আঙুল উঠেছে চীনের দিকে। মেটা বলছে, কোভিড নিয়ে ভুয়া তথ্যের ওই প্রচারণা আদতে “ব্যর্থ হয়েছে”। ওই প্রচারণার মূল লক্ষ্য ছিল ফেসবুক ও ইনস্টাগ্রামের ইরেজি ভাষার ব্যবহারকারী এবং তাইওয়ান, হংকং এবং তিব্বতের চীনা ভাষার ব্যবহারকারীরা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ভুয়া প্রচারণার উৎস ছিল চীন এবং দাবি করা হচ্ছিল, কোভিড-১৯ ভাইরাসের উৎস অনুসন্ধানের হস্তক্ষেপ করছে মার্কিন সরকার। এক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে উইলসন এডওয়ার্ডস নামের এক কথিত সুইস জীববিজ্ঞানীকে।

‘চীনা নেটওয়ার্ক’ মুছে দিলো ফেসবুক, ইনস্টাগ্রাম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজের পঞ্চম দিনে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। এরআগে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ দিনে মাঠে নামার সময় জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান, আর বাংলাদেশের ১০ উইকেট। আগের দিন বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলা পাকিস্তান আজও দুর্দান্ত খেলছিল। তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙতে পারে বাংলাদেশ। অবশেষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান।

চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে জয় পাকিস্তানের

লোহাগাড়া উপজেলাধীন আসন্ন ২৬ ডিসেম্বর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬ ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করবেন তাদেরকে নিয়ে আজ ২ডিসেম্বর সকাল ১১টায় লোহাগাড়া সিটিজেন পার্কে এক বিশাল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নে চুড়ান্তভাবে নৌকার মনোনয়নপ্রাপ্তরা হলেন বড়হাতিয়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চুনতি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জয়নুল আবেদিন জনু, চরম্বায় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও কলাউজান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক ও পদুয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ।

অনুষ্ঠানে ৬ ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীরা বক্তব্য প্রদান করেন এবং সকলের কাছে দোয়া কামনা করে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে চলমান রাখার জন্য আহবান করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’ জনেই ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করার সকলের প্রতি আহবান জানান। এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন না করার জন্য অনুরোধ করেন।

প্রধান অতিথি ড. নদভী বলেন,যারা নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সকলকে আমার অনুরোধ থাকবে আপনারা নৌকার পক্ষে কাজ করেন এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান জানান।আপনারাও সম্মানিত হবেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন না করার জন্য আহবান করেন।
অতঃপর উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মিন্টু,লোহাগাড়া উপজেলা যুব লীগের আহবায়ক জহির উদ্দিন জহির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক রিয়াদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,তাঁতীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

লোহাগাড়ায় ৬ ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগ দায়ের করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ দিন মামলার দুই আসামি ট্রাইব্যুনালে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে, বাদীপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন। চিত্রনায়িকা পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য জানান। এ দিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমণি । গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন।

পরীমণির মামলায় জামিন পেলো নাসির অমি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজের পঞ্চম দিনে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। এরআগে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ দিনে মাঠে নামার সময় জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান, আর বাংলাদেশের ১০ উইকেট। আগের দিন বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলা পাকিস্তান আজও দুর্দান্ত খেলছিল। তবে শেষ পর্যন্ত সেই জুটি ভাঙতে পারে বাংলাদেশ। অবশেষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান।

চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে জয় পাকিস্তানের

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!