নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যককে ১লাখ টাকা করে জরিমানা করেন।
বুধবার (৫ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ ছাব্বির আহম্মেদ, মোঃ রেজাউনুল রাব্বি, মোঃ নাজমুল হক, মোঃ রাজিবুল হাসান, মোঃ রিপন ও মোঃ শহিদুল।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মো আতাউল ইসলাম আতাউর এবং মোঃ রেজাউল করিম।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালে ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ভিকটিম জরুরি কাজে কলেজের জন্য বের হয়। এসময় পথে পরিচিত আসামি সাব্বির আহমেদের সঙ্গে ওই কলেজ ছাত্রীর দেখা হয়। পরে ভিকটিমকে ফুসলিয়ে বেড়ানোর কথা বলে নাটোরের সিংড়া উপজেলার প্রেট্রো বাংলা এলাকায় নিয়ে আসে। সেখানে আসামি নাজমুল হক, মোঃ রাজিবুল হাসান, মোঃ রিপন ও মোঃ শহিদুল ওই কলেজ ছাত্রীকে বেড়ানোর কথা বলে ভ্যান যোগে কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায়। পরে রাত হলে ওই ছাত্রী বাড়ি ফেরার কথা বললে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আসামিরা। পরে রাত সাড়ে ৯টার দিকে আসামি মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মো আতাউল ইসলাম এবং মোঃ রেজাউল করিমসহ আরও ২/৩ জন মিলে কলম মির্জাপুর এলাকার ঈদগাঁ মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজন বুঝতে পেরে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার এবং আসামিদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ২০ অক্টোবর সকালে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে
সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর সাক্ষ্য প্রমান শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুর রহিম ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং
একজনকে খালাস দেন।

নাটোরে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবতজ্জীবন কারাদন্ড

 

ট্রেন উঠলো পদ্মা সেতুতে। মঙ্গলবার (৪ এপ্রিল) পরীক্ষামূলকভাবে একটি বিশেষ ট্রেন পদ্মা সেতু অতিক্রম করেছে। বাংলাদেশ রেলওয়ের ৬৬২১ নম্বর ইঞ্জিন পরিচালিত ৫টি বগি বিশিষ্ট ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছে। ট্রেনটি ঠিক ২টা ৪৮ মিনিটে পদ্মা সেতুর রেল ট্র্যাকে প্রবেশ করে এবং ৩টা ৩ মিনিটে সেতু অতিক্রম করে। ট্রেনটি আবার ভাঙ্গা ফিরে যাওয়ার কথা রয়েছে।

এর আগে ভাঙ্গা থেকে সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত পরীক্ষামূলক গ্যাংকার ট্রেন চললেও মূল সেতুতে ট্রেন আজই প্রথম উঠলো। এর মাধ্যমে মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সিগঞ্জ জেলার ওপর দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেন চললো। ট্রেনের গতি ছিলে ঘণ্টায় ২৫ কিলোমিটার।

দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর নিচে রেল এবং উপরে গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। গত বছর ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক অংশের উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আব্দুস সোবহান গোলাপসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং গণমাধ্যমকর্মীরা প্রথম যাত্রী হিসেবে পরীক্ষামূলক ট্রেনে ভাঙ্গা থেকে মাওয়া আসেন।

 

এর আগে বেলা ১টার দিকে ভাঙ্গা স্টেশন থেকে রেলমন্ত্রী পরীক্ষামূলক ট্রেন যাত্রার উদ্বোধন করেন।

ট্রেন উঠলো পদ্মা সেতুতে

 

রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট

 

 

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

 

পিরোজপুর প্রতিনিধি:অন্ত ভক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনিমান করি, এই স্লোগান কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা সড়কে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।
পরে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, তথ্য সেবা সহকারি সাবিনা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন, মহিলা পরিষদের নেত্রী জাহানুর বেগম, সঙ্গীতা সমাদ্দার, কুমকুম ভট্টাচার্য, মাহফুজা খাতুন, ফরিদা ইয়াসমিন, ছায়া সমাদ্দার প্রমুখ।

কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডে মুক্তারকাঠী এলাকায় পিরোজপুর প্রেক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদারের অটোরিক্সার নির্মানাধীন গেরেজে হামলা ভাংচুর করে আগুন দিয়েছে দুবৃত্তরা। আজ সোমবার ভোর রাতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

 

স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে অটোরিক্সার নির্মানাধীন গেরেজটি ভোর রাতের দিকে ভাংচুর চালিয়ে প্রেট্রোল দিয়ে আগুন দেয়া হয়। তবে গেরেজটি কাঁচা কাঠ দিয়ে নির্মানাধীন হওয়ায় এর কিছু অংশ পুরে গেছে। তবে এটি পূবর্শ শত্রæতার জের ধরে হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

 

সাংবাদিক তামিম জানায়, অটোরিক্সার নির্মানাধিন গেরেটির কাজ চলমান ছিলো। রমজানের কারনে কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছিলো। এ সুযোগে সোমবার ভোর রাতে হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন দেয় দুবৃত্তরা। এতে নির্মানাধীন ঘরের সামনের অংশে ভাংচুর চালিয়ে আগুন দিলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তবে জমা জমি নিয়ে বিরোধের কারনে এ ঘটনা হতে পারে।

 

 

পিরোজপুর সদর থানার এস আই শাহেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেরেজের সামনের অংশে ভাংচুর চালানো হয়েছে এবং ভেতরের অংশে আগুন দেয়ার চেষ্টা চালানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থালে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা চলমান।

 

পিরোজপুরে সাংবাদিকের গেরেজে ভাংচুড় আগুন : থানায় অভিযোগ

 

মোহাম্মদ সোলাইমান ও জাহানারা বেগমের ছেলে মোঃ হোসেন। তিনি ১৯৮৯ সালে হালিশহর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি সম্পূর্ণ করেন। ১৯৯১ সালে এইচএসসি এবং ১৯৯৪ সালে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে বিকম স্নাতক পাস করেন।

 

 

তিনি বর্তমানে ২১ বছর যাবত আটলান্টিক গ্রুপ অব কোম্পানিতে চীফ অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স এর দায়িত্বে পালন করছেন। তিনি সর্বদা মানুষ সেবায় কাজ করে থাকেন। তারই পাশাপাশি তিনি একজন সাংবাদিকতা। তিনি দৈনিক আজকের সমাচারের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

 

তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি সাংবাদিক সংগঠন এর সাথে জড়িত রয়েছে। যার নাম জাতীয় সাংবাদিক সংস্থা। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এবং তারই পাশাপাশি তিনি সামাজিক, রাজনৈতিক ও মানবিক সংগঠন এর সাথে জড়িত রয়েছেন। তিনি প্রাণীপ্রিয় একজন মানুষ। তার জন্য তিনি একটি খামার গড়ে তুলেন। যার নাম মা এগ্রো ফার্ম।

 

 

করোনাকালীন সময়ে তার ভূমিকা ছিল অতুলনীয়। তিনি করোনাকালীন সময়ে দুঃখী মানুষ ও পথ শিশুদের মাঝে শীত বস্ত্র এবং খাদ্য বিতরণ করে আসছেন। তিনি বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফ্রী কুরআন শরীফ ও রমজান মাসে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থী ও হুজুরদেরকে,সেহরি, ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

তিনি একজন মানবিক, রাজনীতিক ও সামাজিক নেতা। যার কারণে শত শত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তার নামই হল মোহাম্মদ হোসেন।

 

 

মানবতায় এক ধাপ এগিয়ে মানবতার ভ্যানগার মোহাম্মদ হোসেন

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!