আমেরিকার একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত ৫ জানুয়ারি সকালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে। নগরীর অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি ও সিবিএস জানিয়েছে, নগরীর ফেয়ারমাউন্ট এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন শিশু রয়েছে। স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের মালিকানাধীন।

আমেরিকায় সরকারি ভবনে আগুন, আট শিশুসহ নিহত ১৩

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ৩৮ দেশে শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব তথ্য জানিয়েছে। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম এই ধরনের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সবশেষ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ওমিক্রন ধরনের সংক্রমণে এখনো কোনো মৃত্যুর কথা তারা জানতে পারেনি। তবে নতুন এই ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় সব দেশকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, আগামী কয়েক মাসে ইউরোপে মোট কোভিড সংক্রমণের অর্ধেকই হতে পারে ওমিক্রনের কারণে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ডেলটার মতো নতুন এ ধরনও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি কমবে।

৩৮ দেশে ছড়াল ওমিক্রন, মৃত্যু নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগরে প্রবেশের পর মার্কিন গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ককে নজরদারিতে রাখা হয়েছে। রাশিয়া ও আমেরিকার মধ্যে যখন নানা ইস্যুতে উত্তেজনা চলছে তখন এ কথা জানাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, মার্কিন ৬ষ্ঠ নৌবহর দাবি করছে, নিয়মিত টহলের অংশ হিসেবে আরলিগ বার্ক কৃষ্ণসাগরে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থানকালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য ডেস্ট্রয়ারটি ন্যাটো মিত্রদের সঙ্গে কাজ করবে। চলতি মাসের প্রথম দিকে মার্কিন নেভাল কমান্ড শিপ ‘মাউন্ট হুইটনি’ কৃষ্ণসাগরে একইভাবে প্রবেশ করেছিল। সে সময় রুশ সামরিক বাহিনী সে জাহাজকেও পর্যবেক্ষণে রাখে।

কৃষ্ণসাগরে মার্কিন মিসাইলবাহী ডেস্ট্রয়ারকে নজরদারিতে রেখেছে রাশিয়া

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!