চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জমিয়তুল ফালাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত: মেয়র শাহাদাত

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ জুন) মাঠ পরিদর্শন শেষে মেয়র জানান, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে। প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য ছাউনি, কার্পেটিং, ১৪২টি সিলিং ফ্যান, ৭০টি স্ট্যান্ড ফ্যান, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পানি সরবরাহ ও অতিরিক্ত পানির গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি মনিটরিং এবং প্রশিক্ষিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

কোরবানির পর নগরীকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্লিচিং পাউডার বিতরণ ও কন্ট্রোল রুম (দামপাড়া গেস্ট হাউসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) চালু থাকবে বলে জানান মেয়র। তিনি আরও জানান, চামড়া সংরক্ষণের জন্য অক্সিজেন ও বাইজিদ এলাকায় নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

প্রধান জামাতে ইমামতি করবেন খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় আরও ৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। পরিদর্শনে মেয়রের সঙ্গে ছিলেন চসিকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতারা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!