সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ আয়োজন: বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণ

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের অক্সিজেন এলাকার শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রিত মা-বাবাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আজ ৯ জুন, সোমবার সকাল ১০টায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে খাবারের তালিকায় ছিল গরুর মাংস, বাকরখানি, চাউলের রুটি, পরোটা ও ফলমূল।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঈদ অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ফারহানা আফরোজ এবং নির্দেশনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মাওলানা গোলামুর রহমান রাব্বানী, ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, মুসা আলম খান চৌধুরী, মো. আলমগীর হোসেন, সিরাজুম মনিরা, আবু হানিফ জনি প্রমুখ।

সিলেট থেকে সরাসরি অনলাইনে সংযুক্ত হয়ে মা-বাবাদের শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বক্তারা বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দুটি বিভাগের মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করছে এবং মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে রান্না করা খাবারসমূহ আনুষ্ঠানিকভাবে বৃদ্ধাশ্রমের পরিচালকের হাতে তুলে দেওয়া হয়।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!