বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম। এতে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা
গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, জামায়াত নেতা আবদুল রহমান, তাউসিফ সুলতান রাফি প্রমুখ।
তিনি বলেন, বৃক্ষরোপণ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও, ফলজ গাছ থেকে ফল পাওয়া যায় এবং কাঠও পাওয়া যায়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা উচিত।