শাহনেওয়াজ চৌধুরী শাহিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রয়াত দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা এম. আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি এটিএম জাহেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাতেমা আক্তার মুন্নি, রেহেনা আক্তার ও মোহাম্মদ সোহেল আরিফ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় মানবিক কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আবু তাহের ও মিজানুর রহমান নিশান। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এটিএম জাহেদ চৌধুরী ও এম. আবদুর রহিম। মরহুম মোস্তাক আহমদ চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লোহাগাড়ার সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়।