পদুয়া ফরিয়াদিরকুলে ধানের শীষ প্রতীকে নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী প্রচারণা

শাহনেওয়াজ চৌধুরী শাহিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার ফরিয়াদেরকুল ৭ নম্বর ওয়ার্ডের একাংশে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টেরী বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সব্বির আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুসাইদ চৌধুরী টিটু, সাবেক সিনিয়র সদস্য আবুল হাসেম, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মোহাম্মদ নয়ন এবং পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইরফান উদ্দিন ছানী।

 

এছাড়া উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলমগীর, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহেল, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও বিএনপি নেতা মোহাম্মদ রিদোয়ানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান তারা।

 

উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!