সারাদেশে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর সাথে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ অব্যহত থাকতে পারে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর থেকে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া জেলাসহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে।

রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা

মোরগ লড়াইয়ে দেশজুড়ে বেশ নামডাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসিল মোরগের। মোগল শাসনামল থেকে এই জাতের মোরগ লালন-পালন হচ্ছে সরাইলে। লড়াইয়ে পারদর্শী একেকটি আসিল মোরগ ৫ হাজার থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। এর জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মোরগ লড়াইয়ের ইতিহাসটা কিন্তু বেশ পুরানো। প্রায় ৬ হাজার বছর আগে প্রাচীন পারস্যে এর উৎপত্তি। কালের পরিক্রমায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে জনপ্রিয় এই খেলা। বাংলাদেশেরও নানা প্রান্তে জনপ্রিয় লোকজ খেলা এই মোরগ লড়াই। আর তাতে বেশ নামডাক আসিল মোরগের। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাণিজ্যিকভাবে লালন-পালন করা হয়আসিল মোরগ। সরাইল থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশজুড়ে এই জাতের মোরগ সরবরাহ হয়।

একটি আসিল মোরগের উচ্চতা ২৮ থেকে ৩২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বয়স, আকার ও লড়াইয়ের অভিজ্ঞতা অনুযায়ী এর দাম নির্ধারণ হয়। একেকটি মোরগ ৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

জনশ্রুতি রয়েছে ষোড়শ শতাব্দিতে সরাইল পরগনার জমিদার দেওয়ান মনোয়ার আলী, পারস্য থেকে আসিল মোরগ আনেন। পরে তার সাথে দেশীয় বিভিন্ন জাতের সংমিশ্রণ হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, আসিল মোরগের জিনোম সিকোয়েন্স করে, একে মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া চলছে।

দেড় বছর বয়স থেকে লড়াই শুরুর পর ৪ বছর বয়স পর্যন্ত লড়াইয়ের সক্ষমতা থাকে আসিল মোরগের।

ব্রাহ্মণবাড়িয়ার লড়াকু মোরগ আসিলের জিনোম সিকোয়েন্সিংয়ের উদ্যোগ

বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। চিলিকে এদিন তারা হারিয়েছে ২-১ গোলে।

চিলির মাঠে স্কালোনি এদিন একাদশ সাজান ডি মারিয়া, মার্টিনেজদের নিয়ে। যেখানে ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।

এরপর ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি চিলির। ২০ মিনিটের মাথায়ই স্বাগতিকদের সমতায় ফেরান ব্রেরেটন।

তবে প্রথমার্ধে আবারও লিড নেয় আর্জেন্টিনা। ৩৪ মিনিটে ডি পলের শট গোলরক্ষক ব্রাভোর হাত ফসকে বেরিয়ে গেলে ভুল করেননি লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে দুই দলের আর কেউ গোল করতে না পারায় শেষ পর্যন্ত ২-১এর জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়াই জয় পেয়েছে আর্জেন্টিনা

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!