ক্ষমতায় থেকে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করে। আবার সেই অর্থ দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ও অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এদের কোনো দেশপ্রেম নেই, দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই দেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা চক্রান্ত করছে। বিএনপি দেশকে ধ্বংস করা, লুটপাট করা, জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু দেশের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে যে, কোনো অসত্য অপ্রপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ বিভ্রান্ত হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।’

বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে ৬ মাসের বিরতির কথা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওপেনার ও ওয়ানডে অধিনায়ক বলেছেন বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তার অগ্রাধিকার তালিকার শীর্ষে টেস্ট।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘বোর্ডের অনেকের সঙ্গে আমি আলাপ করেছি। আমার সিদ্ধান্তে অনড় থাকব। আগামী ছয় মাস টি-টুয়েন্টি ক্রিকেট বিবেচনা করছি না।’

তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামীর দল গড়ার ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তামিম। সেজন্য ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তার আগ্রহ কমেছে। তবে এখনই ছাড়ছেন না টি-টুয়েন্টি। ভবিষ্যৎ বিবেচনা করবেন ছয় মাস পর।

‘টি-টুয়েন্টিতে আমার পুরো ফোকাস থাকবে না। বাকি দুই ফরম্যাটের ক্রিকেটে ফোকাস থাকবে। দেখতে চাই এই ছয় মাসে বাকিরা ভালো খেলুক। আশা করি তারা ভালো খেলবে। টি-টুয়েন্টিতে আমাকে আর দরকার হবে না। ছয় মাস পর বিসিবি যদি মনে করে আর আমি যদি প্রস্তুত থাকি, তাহলে ভেবে দেখব।’

‘যে সিদ্ধান্ত নিয়েছি এটা পুরোই পিওর। নিজে সেটাই মনে করি। আশা করি যারা খেলবে তারা এতোই ভালো খেলবে যে, আমাকে আর দরকার হবে না। বিশ্বাস করি আমাদের যথেষ্ট পারদর্শী ক্রিকেটার আছে। দলকে কোনো না কোনো সময় সামনের দিকে আগাতে হবেই।’

‘আমার একটাই ইচ্ছা ছিল বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমরা টেস্টে এতটা শক্তিশালী দল না। এখানে ফিফটি-সেঞ্চুরি করার মূল্যটাই অন্যরকম। আমার অগ্রাধিকার টেস্ট।’

টি-টুয়েন্টি থেকে ৬ মাসের বিরতিতে তামিম

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!