কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের পাঁচ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মৃত সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে ও দুই মেয়েসহ পরিবারের নয় সদস্য পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পাঁচ ভাই। এতে পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পিকআপের ধাক্কায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে চালভর্তি ট্রাক খাদে পড়ে আব্দুল গফুর (৫০) নামে একজন নিহত হয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বান্দরবান থেকে চালভর্তি একটি ট্রাক রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় পৌঁছালে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি ঝিরিতে পড়ে যায়। এ সময় ট্রাকচালক আব্দুল গফুর ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে দু’পাড়ের অসংখ্য যাত্রী।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি ইউনিয়নের মুরুং বাজার এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার মারা গেছে। নিহতকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বাকি দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পার্বতীপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা হালিম সাহার ছেলে হাফিজুর রহমান শাহ (৪০) ৷ প্রাইভেটকারের চালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কুড়িগ্রাম গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!