সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রির্পোটার:


প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

সকালে সচিবালয়ে পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম ও চলমান কাজ সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!