চট্টগ্রামে র্যাব–৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও একটি কারখানা সিলগালা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোতোয়ালী থানার রসূল মার্কেট ও বাকলিয়ার রাজাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
র্যাব–৭ জানায়, জব্দকৃত পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিবেশ ধ্বংসকারী এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।