প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন সাদিয়া নামে এক কিশোরীকে

ভোলা চরফ্যাশন থানার ১নংওয়ার্ড চরফ্যাশন এলাকা থেকে সাদিয়া নামে ১৫ বছরের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ধর্ষক আসাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল (৮) সেপ্টেম্বর সোমবার বিকেলে এসব তথ্য জানান।

এবিষয়ে সাদিয়ার বাবা মোঃ সালাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যম কে বলেন, আমার মেয়ে সাদিয়ার বর্তমান বয়স (১৫)এবং অষ্টম শ্রেনীতে মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। দীর্ঘদিন ধরে আসাদ নামে একটি ছেলে আমার মেয়ে সাদিয়ার সাথে প্রেমের বন্ধে আবদ্ধ হতে দেখা গেছে।আসাদ আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে একটি হোটেলে কাটায়।

তিনি আরও বলেন,আমার মেয়ে নিখোঁজের বিষয়টি নিয়ে আসাদের বাবা জাকির হোসেন কে চাপ দিলে সে তার ছেলে ও মেয়ে সহ গত ১০ আগস্ট ঢাকা গিয়ে ছেলে মেয়ে দু’জনকে আমার কাছে বুঝিয়ে দেন।

এবিষয়ে সাদিয়ার মা হাসিনা বেগমের কাছে জানতে চাইলে তিনিও বলেন, ছেলে মেয়েকে বুঝিয়ে দেওয়ার পর আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদান করছে।আমরা নিরুপায় হয়ে বিষয়টি এলাকার আত্মীয় স্বজনদের কে জানাই। জাকির হোসেন বিকেল ৫ টার সময় আমার স্বামীকে মারপিট করেন,আর বলেন বিষয়টি নিয়া ঘাটাঘাটি করলে বা আমাদের নামে মামলা দেয়ার চোখ করলে এলাকা ছাড়া করব বলে হুমকি প্রদান করেন জাকির হোসেন। এছাড়াও এলাকার বিএনপির পাতি নেতাদের কে দিয়ে হুমকি প্রদান করছেন।তিনি আরও বলেন,থানা সহ,সংশ্লিষ্টদের দপ্তরে গিয়ে সঠিক বিচার পাচ্ছি না বলে জানান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে জাকির হোসেন ও তার পরিবারের লোকজন সবসময় মানুষের সাথে ঝগড়া বিবাদ করে আসছে। আমরা চাই ধর্ষককারি আসাদের কঠিন তম কঠিন বিচার করা হোক।

 

মারধরের বিষয়টি নিয়ে আগামীকাল কোর্টে গিয়ে মামলা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সাদিয়ার পরিবার।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!