নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল

ভারতের রাজধানী নয়াদিল্লি–তে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন–এর প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে কী কারণে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!