সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম কেন— প্রশ্ন জামায়াত আমির শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘হালাল’ হলে একই দিনে অনুষ্ঠিত গণভোট ‘হারাম’ হবে কেন— এমন প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকামনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের কাছে গিয়ে তারা দুটি ভোট চেয়েছিলেন—একটি সংসদ নির্বাচন এবং অন্যটি গণভোটের জন্য। জনগণ উভয় ক্ষেত্রেই ভোট দিয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “একটি হালাল হলে অন্যটি হারাম হবে কেন? আর একটি যদি হারাম হয়, তবে অন্যটি কীভাবে হালাল হয়?”

জামায়াত আমির আরও বলেন, তারা গণভোটের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতির সামনে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চান। এখন যদি গণভোটের বিরোধিতা করা হয়, সেটি হবে দুঃখজনক।

তিনি বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী গণভোটের পক্ষে রয়েছে এবং তাদের সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানানো উচিত। এ বিষয়ে সবাই একমত না হলে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দেন তিনি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!