কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষের, নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ইউসুফপুর ধানিস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মাজহারুল হক মামুনের সমর্থকদের মধ্যে মারামারির সময় নিচে পড়ে গিয়ে সুরুজ মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানতে পেরেছি। মৃত সুরুজ মিয়া (৫০) ইউসুফপুর এলাকার বাসিন্দা। তবে ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

স্থানীয়রা জানায়, নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইউছুফপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাজহারুল হক মামুনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লোকজনের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে সুরুজ মিয়া (৫০) নামের ওই বৃদ্ধ আহত হন। পরে রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

নৌকার প্রার্থী কবির হোসেনের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় তিনি নিজে, সমর্থক খাইরুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন রানাসহ পাঁচজন আহত হয়েছেন। মামুনের লোকজনের হামলায় মাটিতে লুটে পড়ে সুরুজ মিয়া মারা গেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন জানান, এ হামলার সঙ্গে তিনি বা তার কোনো সমর্থক জড়িত নয়। প্রতিপক্ষ নিজেরাই এ ঘটনা সৃষ্টি করেছে। এখন তাদের ওপর দায় চাপিয়ে নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

দেবীদ্বারে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ জনের মৃত্যু

ক্ষমতায় থেকে বিএনপি দেশের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করে। আবার সেই অর্থ দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ও অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এদের কোনো দেশপ্রেম নেই, দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই দেশের অগ্রযাত্রাকে বন্ধ করতে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা চক্রান্ত করছে। বিএনপি দেশকে ধ্বংস করা, লুটপাট করা, জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনি। কিন্তু দেশের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে যে, কোনো অসত্য অপ্রপ্রচার ও মিথ্যাচারে দেশের জনগণ বিভ্রান্ত হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।’

বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে: প্রধানমন্ত্রী

৪র্থ ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে নির্বাচনী আমেজ। প্রাথীদের মাঝে চলছে প্রচার প্রচারণা। আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ায় ৬ ইউপি নিরবাচন অনুষ্ঠিত হবে।

সে ধারাবাহিকতায়, ৭নং পুটিবিলা প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর ৩নং ওয়ার্ডে, টিউবল মার্কা পদপ্রাথী, চার বারের সফল সাবেক মেম্বার মতিউর রহমান পথসভা আয়োজন করে। ইতিমধ্যে তিনি প্রচার-প্রচারণা বেশ জনসমর্থন সৃষ্টি হয়েছে। পথসভা রূপ নেয় জনসমুদ্রে।

মেম্বার পদপ্রার্থী মতিউর রহমান জানান, আমি পুটিবিলা ৩নং ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। অন্যায় দেখলে তাৎক্ষণিক প্রতিবাদ করেছি। এলাকায় যেকোন সমস্যা হলে ছুটে গিয়েছি। অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রচেষ্ঠা চালিয়েছি।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে পুটিবিলা ৩নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত ও ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করবো ইনশাল্লাহ। আগামী ২৬ ডিসেম্বর পদুয়ার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ টিউবল  মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত হওয়ার জন্য, পুটিবিলা ৩নং ওয়ার্ডবাসী সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সহযোগীতা কামনা করছি।

৭ নং ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর নির্বাচনী প্রচারণা

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!