জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক:
জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান-এ নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচিত করেছে এবং তারেক রহমান-এর নেতৃত্বে সরকার সেই প্রত্যাশা পূরণে দিন-রাত কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ইতোমধ্যে বাজার পরিস্থিতি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক এবং সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!