জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান

স্টাফ রিপোর্টার:
দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ অবস্থায় সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত জ্বালানি তেল আমদানি করছে এবং দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। ফলে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলো ব্যক্তিগতভাবে মজুদ রাখা ঝুঁকিপূর্ণ। কেউ অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়।

সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি উল্লেখ করে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!