সীতাকুণ্ডে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে পুলিশের আটক

সীতাকুণ্ডে শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, অটোরিকশাচালক আটক

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ৩৩ বছর বয়সী এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। চকলেট ও চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বাড়বকুণ্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটির গতিরোধ করেন একই এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মাহবুব আলম (৩৩)। এ সময় চকলেট ও চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অটোরিকশায় তুলে নেন তিনি। পরে একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশুটিকে আবার বিদ্যালয়ের ফটকের সামনে রেখে যান অভিযুক্ত।

ঘটনার পর শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন আক্তার প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!