নির্বাচনের মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা দুই দফায় চার দিনের ছুটি

স্টাফ রির্পোটার:

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীরা টানা দুই দফায় চার দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কর্মদিবস থাকলেও, ওই দিন মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন। কারণ, এর পরের দুই দিন ৬ ফেব্রুয়ারি (শুক্রবার)৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের ছুটি তৈরি হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।”

ফলে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন, যা ভ্রমণ, পারিবারিক সময় কাটানো ও ব্যক্তিগত কাজে স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!