স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষ চারে উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

রোববার (৬ ফেব্রুয়ারি) ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে বল জড়িয়ে ৪-২ গোলে জিতেছে বার্সা। এ ম্যাচে বার্সার হয়ে ১টি করে গোল করেছেন জর্দি আলবা, গ্যাবি, রোনাল্ড আরাওহো এবং দানি আলভেস। অন্যদিকে, অ্যাটলেটিকোর পক্ষে ১টি করে গোল করেছেন ইয়ানিক ও লুইস সুয়ারেজ। এ ম্যাচ হেরে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে বার্সোলনা।

স্প্যানিশ লা লিগায় ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যাটলেটিকো কে হারিয়ে শীর্ষ চারে বার্সা

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবেন রশিদ খান-হজরতউল্লাহ জাজাইরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্যেই এই সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ এবং ঢাকায় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে যে দুটি টি-টুয়েন্টি সিরিজ হবে সেগুলো ঢাকা এবং চট্টগ্রামে আমরা আয়োজন করব। ভ্রমণের ওপর সরকারের যে দিক নির্দেশনা আছে এবং লজিস্টিক যে সাপোর্ট আমরা করতে পারি এর উপর নির্ধারণ করে আমরা দুটি ভেন্যু ঠিক করেছি।’

তিনি বলেন, ‘ওয়ানডেগুলো আমরা চট্টগ্রামে ও টি-টুয়েন্টিগুলো ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারিতে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।’

চলমান বিপিএলে দলগুলোর জৈব সুরক্ষা বলয় (বায়োবাবল) নিয়ে খানিকটা প্রশ্নের জন্ম দিয়েছে। কয়েকদিন আগেই বলয় ভেঙে হোটেল থেকে বেরিয়ে আসেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। যদিও পরবর্তীতে আবারো হোটেলে ফিরে যান তিনি।

সঙ্গত কারণেই আফগানিস্তান এবং বাংলাদেশের সিরিজে জৈব সুরক্ষা বলয় আরও বেশি ভালো এবং আন্তর্জাতিক মানের হচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আন্তর্জাতিক একটা মান আছে জৈব সুরক্ষা বলয়ের। আমরা এই সিরিজে অবশ্যই সেটা ব্যবহার করব।’

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!