পিরোজপুরে “ঘূর্নিঝড় মোখা” মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠীত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগ, গনমাধ্যম কর্মী, রেডক্রিসেন্ট, কৃষি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন। সভায় আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।